আজ আধুনিক প্রশিক্ষনের সূচনা! - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Thursday, 28 January 2021

আজ আধুনিক প্রশিক্ষনের সূচনা!




 নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৮জানুয়ারি :-  বিগত বছর গুলোতে ধীরে ধীরে রুগ্ন হয়ে পড়ছিলো বনগাঁর ঐতিহ্যবাহী যশোহরের চিরুনী শিল্প৷ অর্থাভাবে ভুগ ছিলেন একটা বড় অংশের চিরুনী ব্যবসায়ীরা | তার সাথে আধুনিক প্রশিক্ষন ও যন্ত্রপাতি না থাকায় দুর্বল হয়ে পড়েছিলো শিল্প | বস্ততঃ বেশিরভাগ বসতবাড়ি লাগোয়া চিরুনী কারখানাগুলিই ছিলো বহু মানুষের জীবীকা উপার্জনের প্রধান মাধ্যম |

 এই রুগ্ন চিরুনী শিল্পকেবাঁচাতে অগ্রনী ভূমিকা গ্রহন করলে ছয় ঘরিয়া পঞ্চায়েত | রাজ্য সরকারের শিল্প উন্নয়ন নিগমের সাহায্যে ছয়ঘরিয়া পঞ্চায়েতের উদ্যোগে চিরুনী শিল্পীদের সরকারিভাবে আধুনিক প্রশিক্ষনের ব্যবস্থা করা হল | আজ বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ ছয়ঘরিয়া পঞ্চায়েত অফিসে এই প্রশিক্ষণের সূচনা করা হলো | এছাড়াও কো-অপরেটিভ ফান্ড এর মাধ্যমে চিরুনী শিল্পীদের আর্থিক ভাবে সহযোগিতা করার ঘোষনা ও করা হল আজ | অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছয় ঘরিয়া পঞ্চায়েত প্রধান প্রসেন জিৎ ঘোষ , উঃ ২৪ পরগনা জেলা শিল্প কেন্দ্রর জেনারেল ম্যানেজর সমীর চ্যাটার্জী প্রমুখ | মহাজনি প্রথা থেকে মুক্ত করে চিরুনী শিল্পীরা যাতে স্বাধীন ও স্বনির্ভর হয়ে বনগাঁর চিরুনী শিল্পের গৌরব যাতে পুনরুদ্ধার হয় এই উদ্দেশ্যে ছয়ঘরিয়া পঞ্চায়েতের এই পদেক্ষেপ ! 

No comments:

Post a Comment

Post Top Ad